১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকার সমাবেশ: সিলেট থেকে ৬০ যাত্রী নিয়ে ছেড়েছে বিশেষ ট্রেন

৫৪৮ আসন সংখ্যার ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে সিলেট স্টেশন ছেড়ে যায়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 09:21 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান উপলক্ষে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিশেষ ট্রেনে যাত্রী ছিলেন ৫০ থেকে ৬০ জন। 

৫৪৮ আসন সংখ্যার ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে সিলেট স্টেশন ছেড়ে যায় বলে সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. নূরুল ইসলাম জানান।

তিনি বলেন, “বিশেষ ট্রেনটি নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ট্রেনটিতে শ্রীমঙ্গল ও ব্রাহ্মণবাড়িয়াতে যাত্রী উঠার কথা ছিল।”

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারাদেশ থেকে ঢাকায় ছাত্র-জনতা নিয়ে যেতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এর মধ্যে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে একটি বিশেষ ট্রেন।

সিলেট রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেট স্টেশন ছাড়ার সময় ট্রেনটির বিভিন্ন বগিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। এর বাইরে কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন। সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটির মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়াসহ তিনটি স্টেশনে যাত্রী উঠানোর কথা। 

ওই ট্রেনটি যাত্রীদের নিয়ে বেলা ১টা ৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছে। পরে রাত ৯টার দিকে আবার বিশেষ ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে রাত সাড়ে ৪টার দিকে সিলেট স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।