রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
ওসি সোমনাথ বসু বলেন, “ধারণা করা হচ্ছে, বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন।”
রাজবাড়ী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু জানান।
বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স হবে ৬০।
রেলওয়ে পুলিশ জানায়, রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
ওসি সোমনাথ বসু বলেন, “ধারণা করা হচ্ছে, বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
