১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

স্থানীয়রা বলছে, বিলের একটি গভীর গর্তে পড়ে গিয়ে সে ডুবে যায়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 06:51 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

লক্ষ্মীপুরের রামগঞ্জে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বিলের গভীর গর্তে পড়ে পানিতে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উত্তর হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছন। 

নিহত মহসিন হোসেন (১০) ওই এলাকার উজির আলি হাজী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় কালুপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা বলছে, মহসিন তার সহপাঠীদের সঙ্গে খেলতে যায়। খেলা শেষে বিলের পানিতে গোসলে নামে। এ সময় বিলের একটি গভীর গর্তে পড়ে গিয়ে সে ডুবে যায়। পরে তার মরদেহ ভেসে উঠে।

ওসি ফিরোজ উদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”