১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আদালত চত্বরে ‘জয় বাংলা’ ‌স্লোগান, গ্রেপ্তার ৫

গ্রেপ্তাররা মামলার আসামি বলে জানায় পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 10:13 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

রাজবাড়ী‌ জেলা আদাল‌ত চত্বরে ‘জয় বাংলা’ ‌স্লোগান দি‌য়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে পাঁচজন‌কে ‌‌‌গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে ব‌লে জানান রাজবাড়ী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান।

আটকরা হলেন- জনি, পরশ, মঞ্জিল, তাইস ও সাজ্জাদ।  এরা সবাই মামলার আসামি বলে জানায় পুলিশ।

ওসি জিয়াউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলাসহ বিভিন্ন মামলার আসামি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ বিদেশে যেতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গ্রেপ্তার হন। 

রোববার মামলার হাজিরা থাকায় পুলিশ তাকে আদালতে নি‌য়ে আসে। এসময় আদালত চত্বরে কিছু যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।

তখন সেখান থেকে পুলিশ ওই পাঁচজনকে ‌‌গ্রেপ্তার করে জানিয়েছেন ওসি জিয়াউর রহমান।

এক প্রশ্নের জবা‌বে তিনি ব‌লেন, “গ্রেপ্তারদের বিরু‌দ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলাও র‌য়ে‌ছে।”