১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তোফায়েলের জানাজার আগে ভোলায় ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

তারা তোফায়েল আহমেদকে ছাত্রদল নেতা নুরে আলম ও যুবদলের রহিমের হত্যাকারী দাবি করে বিদ্যালয়ের মাঠে জানাজা না পড়ানোর দাবি জানান।

তোফায়েলের জানাজার আগে ভোলায় ছাত্রদল-যুবদলের বিক্ষোভ
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ। ভিডিও থেকে নেওয়া।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 02:32 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

বাংলাদেশের রাজনীতির নানা বাঁক-বদলের সাক্ষী তোফায়েল আহমেদের জানাজার আগে ভোলায় বিক্ষোভ করেছে ছাত্রদল ও যুবদলের একদল নেতাকর্মী। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জানাজাস্থল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তারা তোফায়েল আহমেদকে ছাত্রদল নেতা নুরে আলম ও যুবদলের রহিমের হত্যাকারী দাবি করে বিদ্যালয়ের মাঠে জানাজা না পড়ানোর দাবি জানান। 

পরে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা এসে তাদের সরিয়ে নেয়।

উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ সোমবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। সেদিন বাদ মাগ‌রিব রাজধানীর ধানম‌ন্ডির তাকওয়া মস‌জিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মরদেহ হেলিকপ্টারে করে ভোলায় নেওয়া হয়। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা তোফায়েল আহমেদ গত ২৪ সেপ্টেম্বর থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

তুখোড় ছাত্রনেতা থেকে প্রভাবশালী রাজনীতিবিদ: ‘হতাশা এলেও আদর্শ ছাড়েননি’ তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদের জীবনাবসান