১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জলাশয়ে পড়ে যাওয়া হাতিটিকে বাঁচানো গেল না

“আমরা তাকে কৃত্রিতভাবে দাঁড় করানোর প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু তার আগেই হাতিটি মারা গেছে।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 02:18 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

সিলেটে জলাশয়ে পড়ে আহত হওয়া হাতিটি মারা গেছে।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হাতিটি মারা যায় বলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ জানিয়েছেন।

এর আগে রোববার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার একটি জলাশয় থেকে হাতিকে উদ্ধার করে প্রশাসন। উদ্ধার শেষে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়।

হাতিটির চিকিৎসায় সম্পৃক্ত থাকা অধ্যাপক সুলতান আহমদ বলেন, “ট্রেনের ধাক্কায় হাতিটির মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছে। আমরা তাকে কৃত্রিতভাবে দাঁড় করানোর প্রস্তুতি নিয়েছিলাম।

“কিন্তু তার আগেই হাতিটি মারা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

জলাশয়ে পড়ে যাওয়া হাতি উদ্ধারচলছে চিকিৎসা