১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শার্শা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৫ নারী ও পুরুষ আটক

গোপন খবরে অভিযান তাদের আটক করা হয়, বলছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 12:30 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে পাঁচজন নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি। 

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের ১৭/৭ এস এর ২২ আর পিলারের আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়েছে বলে খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানিয়েছেন। 

আটক পাঁচজনের মধ্যে দুই জন পুরুষ ও তিন জন নারী। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, মুন্সীগঞ্জ, ঢাকা ও সাতক্ষীরা জেলায়।

লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ বলেন, শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারে গোপন খবরে অভিযান তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।