১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আড়াই কেজির ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি

সন্ধ্যা নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 10:05 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়া আড়াই কেজির একটি ইলিশ মাছ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বুধবার সকালে স্থানীয় জেলে রুমেনের জালে ধরা পড়া মাছটি বানারীপাড়া পৌরসভার বন্দর বাজারে বিক্রি করা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে বাজারে উৎসুক জনতা ভিড় করেন।

বানারীপাড়ার বাসিন্দা সাব্বির হোসেন বলেন, সন্ধ্যা নদীর চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রাম এলাকায় জাল ফেলেন রুমেন। জাল ওঠানোর পর দেখতে পায় একটি বিশাল ইলিশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি বন্দর বাজারে বিক্রি করতে নিয়ে যান তিনি। 

সেখানে ডাকে খুচরা বিক্রেতা বিকাশ প্রতি কেজি পাঁচ হাজার ৫০০ টাকা দরে মাছটি ১৪ হাজার ৩০০ টাকায় কিনে নেন বলে জানান তিনি।