২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

“বাড়ির লোকজন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে কোনো এক সময় শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।”

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2024, 03:54 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান।

নিহত আড়াই বছর বয়সী শিশু আব্দুল্লাহ ওই গ্রামের ওমর ফারুকের ছেলে। 

শিশুর পারিবারের বরাতে চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, সকালে বাড়ির লোকজন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে কোনো এক সময় শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। 

আনুমানিক সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহর বড় চাচি রাশিদা বেগম পুকুর পাড়ে গেলে শিশুটিকে পানিতে ভাসতে দেখেন।

পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এসে শিশুটিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। 

সেখানে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান।