১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বড়াল নদীতে ভাসছিল যুবকের মরদেহ

মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 02:59 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

পাবনার সাঁথিয়া উপজেলার বড়াল নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার দুপুরে সিলন্দা বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান। 

নিহত ২৫ বছর বয়সী জাহিদ হাসান চাটমোহর উপজেলার অমৃতকুণ্ডা টপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে।

তার লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবার বলছে, জাহিদ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ২০ মার্চ সন্ধ্যায় ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। 

অনেক খোঁজাখুঁজির পর নদীতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিবারের সদস্যরা গিয়ে শনাক্ত করেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে নগরবাড়ি নৌ-পুলিশের ইন্সপেক্টর ফকরুল ইসলাম জানিয়েছেন।