২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মেঘনায় কোস্টগার্ডের অভিযান, আটক ২৮

অভিযানে অবৈধভাবে বালু তোলার দুটি ড্রেজার, দুটি বাল্কহেড, দুটি স্পিডবোট ও একটি দেশীয় নৌকা জব্দ করা হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 01:13 AM

Updated : 26 Aug 2026, 11:12 AM

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার সময় ২৮ জনকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদের অভিযান চালানো হয়। 

অভিযানের সময় ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, দুটি বাল্কহেড, দুটি স্পিডবোট ও একটি দেশীয় নৌকাসহ ২৮ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বেলতলি নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম হিল্লোল চাকমা ছিলেন।