০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আগৈলঝাড়ায় ইউপি সদস্যর ‘আত্মহত্যা’

“পারিবারিক বিষয়ে মারুফের সঙ্গে শিলার কলহ ও হাতাহাতি হয়,” স্বজনদের বরাতে বলেন আগৈলঝাড়া থানার ওসি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 01:50 AM

Updated : 19 Sep 2026, 02:27 PM

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সংরক্ষিত ইউপি সদস্যের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। 

পরিবারের অভিযোগ, স্বামীর নির্যাতনের মুখে ওই নারী আত্মহত্যা করেছেন। 

নিহত নারীর নাম শিলা বেগম (৩৯)। তিনি সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদারের মেয়ে। তিনি কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের আগৈলঝাড়া উপজেলার শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি গৈলা ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য। তার স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়েনের আট নম্বর ওয়ার্ডের সদস্য। 

পরিবারের বরাতে আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান বলেন, পারিবারিক বিষয় নিয়ে মারুফের সঙ্গে শিলার কলহ ও হাতাহাতি হয়। বিকাল ৩টার দিকে শিলা গলাশ ফাঁস দেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় শিলার বাবা অভিযোগ দেবে বলে জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।