০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

জব্দ করা মাদকসহ আটক যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 11:12 AM

Updated : 19 Sep 2026, 02:27 PM

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে ১৮০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার রাতে উপজেলার রানীহাটি ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসাইন মাহমুদ।

গ্রেপ্তার টিয়া (৩০) ওই এলাকার প্রয়াত বাবলুর রহমানের ছেলে।

রোববার সকালে র‍্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাবের একটি অভিযানিক দল জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে টিয়াকে আটক করা হয়। 

পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে থাকা শপিং ব্যাগের ভেতর দুটি প্যাকেটে ১৮০ গ্রাম হেরোইন পাওয়া যায়। 

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।