১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

ছুটির এই ছয়দিনে ভিসা থাকা ব্যক্তিরা দু’দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 10:23 AM

Updated : 26 Aug 2026, 10:33 AM

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি টানা ছয়দিন বন্ধ থাকবে। তবে চালু থাকবে যাত্রী পারাপার। 

বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান । 

তিনি বলেন, ভোমরা স্থলবন্দরের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঘোজাডাঙ্গা স্থলবন্দর। দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটিতে স্থলবন্দরটির কার্যক্রম বন্ধ থাকবে। তাই উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোমরা কস্টমসের ডেপুটি কমিশনার এনামুল হক জানান, দুর্গাপূজা উপলক্ষে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিন বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে। 

তবে ছুটির এই ছয়দিনে ভিসা থাকা ব্যক্তিরা দু’দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।