১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মুয়াজ্জিনের মৃত্যু

ফজরের আযান দেওয়ার জন্য মসজিদে যাওয়ার পথে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হন তিনি।

বগুড়ায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মুয়াজ্জিনের মৃত্যু
প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 03:07 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মসজিদে আযান দিতে যাওয়ার সময় সড়কে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। 

রোববার ভোরে উপজেলার বৈলগ্রাম উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানান নন্দীগ্রাম থানার ওসি মোজহারুল ইসলাম।

নিহত বুলু মিয়া (৬২) ওই গ্রামের প্রয়াত তাছিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বুলু মিয়া ফজরের আযান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন। এ সময় মসজিদের সামনের সড়কে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে পা দেওয়া মাত্র জড়িয়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নন্দীগ্রাম থানার ওসি মোজহারুল ইসলাম।