১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

সদর ও উল্লাপাড়া উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 06:28 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ এবং সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দিয়ারধানগড়া মহল্লার আল আমিনের ছেলে মো. সাগর।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, মোন্নাফ ও সাগরকে সোমবার রাতে তাদের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ৫ অগাস্ট পরবর্তীতে দায়ের হওয়া বিস্ফোরক মামলার আসামি। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।    

উল্লাপাড়া থানার ওসি এ এফ এম মনিরুজ্জামান বলেন, সোমবার রাতে উধুনিয়া এলাকা থেকে রেজাউল করিম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। তিনি ৫ অগাস্ট পরবর্তীতে দায়ের হওয়া বিস্ফোরক মামলার আসামি। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।