১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে কোটি টাকার চিনিসহ আটক ৭

“জব্দ করা চিনির ওজন ১ লাখ ২০ হাজার কেজি।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2024, 05:56 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

সিলেটে এবার ভারত থেকে চোরাই পথে আসা কোটি টাকা মূল্যের চিনিবোঝাই সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীর শাহপরাণ থানা এলাকা থেকে এসব চিনির ট্রাক আটক করা হয় বলে মহানগর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা জানান।   

তিনি বলেন, “শাহপরাণ থানার পীরের বাজার এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ছয়টি ট্রাক থেকে ভারতীয় চোরাই চিনি জব্দ করে। এ সময় ছয়জনকে আটক করা হয়।

“একই থানা এলাকার বাইপাস সড়কে অপর একটি অভিযানে শাহপরাণ থানা পুলিশ এক ট্রাক ভারতীয় চোরাই চিনিসহ আরও একজনকে আটক করে।’’

সাতটি ট্রাকে আনুমানিক ২ হাজার ৪০০ বস্তা চিনি রয়েছে জানিয়ে উপ-পুলিশ কমিশনার বলেন, “জব্দ করা চিনির ওজন ১ লাখ ২০ হাজার কেজি; যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন:

চিনি চোরাচালানে ছাত্রলীগ-যুবলীগের নামআওয়ামী লীগ নেতাদের মুখ তেতো