১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মধুমতি নদী থেকে নারীর লাশ উদ্ধার

জালালাবাদ ইউনিয়নের ঘাঘা ধলইতলা খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মধুমতি নদী থেকে নারীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 04:09 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

গোপালগঞ্জের সদর উপজেলায় মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার রাতে জালালাবাদ ইউনিয়নের ঘাঘা ধলইতলা খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নড়াইলের বড়দিয়া নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কমরুজ্জামান জানান।

তিনি বলেন, “ওই নারীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী

নৌ-পুলিশে খবর দেয়।

“পরে তা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে কবর দেওয়া হয়।”

ওই নারীর লাশ অন্য এলাকা থেকে ভেসে এসেছে বলে ধারণা বড়দিয়া নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমরুজ্জামানের।