Published : 20 Sep 2025, 12:30 PM
বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পাথরবোঝাই ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক মিনহাজের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাতালকান্দি গ্রামে। তার সহকারী ইমরানের বাড়িও একই এলাকায়।
হাইওয়ে পুলিশ জানায়, রংপুরগামী একটি আলুবোঝাই ট্রাক পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দেওয়ার পর চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তার সহকারী ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, “দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”