১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়ির মাইনী নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ

নদীর ধারে একটি মৃতদেহ দেখতে পেয়ে বাবুছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানকে খবর দেন স্থানীয়রা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 12:38 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টায় উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারী পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধারের খবর জানান দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।

মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা বলেন, নদীর ধারে একটি মৃতদেহ দেখতে পেয়ে বাবুছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানকে খবর দেন তারা। এরপর থানায় জানানো হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, “মাইনি নদীতে লাশ ভেসে থাকতে দেখে আমরা প্রশাসনকে খবর দেই।

“পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।” 

ওসি জাকারিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ বেওয়ারিশ একটি লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষ হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।”