২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগে শাবির ৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

বহিষ্কৃতদের আবাসিক হলের সিট বাতিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়; যা পরদিন থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

যৌন হয়রানির অভিযোগে শাবির ৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2022, 01:41 AM

Updated : 29 Sep 2022, 01:41 AM

যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে তিন বিভাগের সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবর বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বহিষ্কৃতদের আবাসিক হলের সিট বাতিল ও ক্যাম্পাসে প্রবেশও নিষিদ্ধ করা হয়; যা পরদিন থেকে কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয় যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে সাত ছাত্রকে বহিষ্কার। বহিষ্কৃতদের নাম বিভাগসহ উল্লেখ করা হয়েছে।

এতে রেজিস্ট্রারের পক্ষে স্বাক্ষর করেছেন জনসংযোগের এক কর্মকর্তা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম ও মো. জায়েদ ইকবাল তানিনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়া লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সুমন দাস, মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের সৈয়দ মুস্তাকিম সাকিব, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. ইমাম হোসেন, মো. রিফাত হোসেন ও মো. বিশাল আলীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের আবাসিক হলের সিট বাতিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, এ সিদ্ধান্ত পরদিন থেকে কার্যকর হবে।