১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মক্তবের শিক্ষক আটক

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রামবাসী শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 08:00 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মক্তবে নয় বছর বয়সী এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মক্তবের শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের একটি গ্রাম থেকে অভিযোগ পেয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান।

আটক আব্দুর রশিদ লিমন শাহ (৩৬) স্থানীয় একটি জামে মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে শিশুরা মক্তবে পড়তে যায়। ছুটির সময় ওই শিশুটিকে রেখে অন্যদের বাড়ি পাঠিয়ে দেন শিক্ষক। পরে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করা হলে সে চিৎকার করে। তখন গ্রামবাসী এসে শিশুটিকে উদ্ধার এবং শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন।

ওসি লুৎফর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে শিক্ষককে আটক করা হয়েছে। শিশুটির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।