১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সন্ত্রাস দিয়ে জনসমর্থন দমন করা যাবে না: ফরিদপুরে এ কে আজাদ

“আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ হামলা চালানো হয়েছে।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 05:15 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

চাঁদাবাজি ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু কাটার বিরোধিতা করার কারণেই গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন

ফরিদপুরের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। 

সোমবার সকালে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

এর আগে রোববার বিকালে সদর উপজেলার পরমানন্দপুরে গণসংযোগের সময় যুবদলের ব্যানারে এ কে আজাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। 

এ সময় হামলাকারীরা দুটি গাড়ি ভাঙচুর করে। তবে পুলিশের হস্তক্ষেপে বড় কোনো ঘটনা ঘটেনি। 

পরে এ কে আজাদ তার গাড়িবহর নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানায় পুলিশ। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে জেলা যুবদল।

হামলার ঘটনা প্রসঙ্গে এ কে আজাদ বলেন, “সন্ত্রাস দিয়ে কখনও জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যায় না।”

“আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ হামলা চালানো হয়েছে।” 

বিএনপির নেতাকর্মীদের এমন হামলা সুষ্ঠু নির্বাচনে বাধা বলে মন্তব্য করে ফরিদপুরের সাবেক এ সাংসদ বলেন, “সন্ত্রাসীদের মোকাবেলা করেই ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। 

“এবারও জনগণকে সঙ্গে নিয়েই সন্ত্রাসীদের মোকাবিলার করা হবে।”

হামলার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন এ কে আজাদ। 

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলাগাড়ি ভাঙচুর