২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে পিস্তলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা-বিক্রেতা এবং ব্যবহার জানতে আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহে পিস্তলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহে পিস্তল ও ম্যাগাজিনসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা জজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 12:10 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

ময়মনসিংহে পিস্তল ও ম্যাগাজিনসহ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান।

গ্রেপ্তার জজ মিয়া (২৭) ময়মনসিংহ মহানগরীর সুতিয়াখালী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু জানান, জজ মিয়া সংগঠনের মহানগর কমিটির সদস্য। তবে তিনি রাজনীতিতে সক্রিয় নন।

পরিদর্শক আনোয়ার হোসেন জানান, অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালিয়ে জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আমেরিকার তৈরি ম্যাগাজিনসহ একটি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়।

অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার জজ মিয়ার রিমান্ড প্রার্থনা করে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা-বিক্রেতা এবং ব্যবহার জানতে আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।