২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন

কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন
কক্সবাজারের পেকুয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2025, 06:35 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ দেশ-বিদেশে বসে নানা ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, “বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশ-বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সোমবার বিকালে নিজ নির্বাচনি এলাকা কক্সবাজারের পেকুয়ায় উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি দেশে যত শিগগির সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।”

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন দলের কক্সবাজার জেলা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

পরে সালাহউদ্দিন আহমেদ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।