২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় ৩ হাজার লিটারের বেশি ডিজেল জব্দ, জরিমানা

জব্দ ডিজেলের বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 03:53 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

নেত্রকোণা সদরে অবৈধ মজুদের ৩ হাজার ১০০ লিটার ডিজেল জব্দের পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে সদরের ঠাকুরাকোণা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী হাকিম মো. শামছুজ্জামান আসিফ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঠাকুরাকোণা বাজারের মেসার্স রাজিব ট্রেডার্সের স্বত্বাধিকারী রাজীব সাহা এবং মেসার্স শংকর সাহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শংকর সাহা। তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে রাজীব ট্রেডার্স থেকে দেড় হাজার লিটার এবং শংকর সাহা এন্টারপ্রাইজ থেকে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। 

সহকারী কমিশনার শামছুজ্জামান আসিফ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরাকোণা বাজারে মেসার্স রাজিব ট্রেডার্স ও শংকর সাহা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। তাদের কাছে তেল বিক্রি ও তেল মজুতের কোন লাইসেন্স পাওয়া যায়নি। 

তারা অবৈধভাবে ৩ হাজার ১০০ লিটার ডিজেল মজুদ করে রাখে। পরে ওই ডিজেল জব্দ করার পাশাপাশি তাদের জরিমানা করা হয়। 

জব্দ ডিজেলের বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার।