২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে বাড়ি ফেরার সময় শমসেরকে  ধাক্কা দেয় মামুনের মোটরসাইকেলটি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 03:44 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

শনিবার রাতে নোয়াখালী-কুমিল্লা হাইওয়েতে সোনাইমুড়ীর বজরা আফানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া। 

নিহতরা হলেন- উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের মো. রফিকের ছেলে মোটরসাইকেল চালক মো. মামুন (৩০) ও বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের প্রয়াত সীতারাম সাহার ছেলে পথচারী শমসের সাহা (৫৫)। 

ওসি মোবারক হোসেন বলেন, শনিবার রাত ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে বাড়ি ফিরছিলেন শমসের সাহা। এ সময় সোনাইমুড়ীগামী একটি মোটরসাইকেল আফানিয়া এলাকায় তাকে ধাক্কা দেয়।

এতে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক মামুন ও পথচারী শমসের দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।