১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগ ছাত্র কল্যাণ সমিতির ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 03:42 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নেত্রকোণা সদর উপজেলায় মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। 

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগ ছাত্র কল্যাণ সমিতির ব্যানারে ক্যাম্পাসের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য দেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসান পলক, রংপুর বিভাগ ছাত্র কল্যাণ সমিতির নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক আকাশ ইসলাম, রাজীব মিয়াসহ অন্যরা।

নাজমুল হাসান পলক বলেন, তিস্তা মহাপরিকল্পনা রংপুর বিভাগের বাসিন্দাসহ দেশের সব মানুষের বাঁচা-মরার সঙ্গে জড়িত। জাতীয় নির্বাচনের আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।