গোপালগঞ্জের মধুমতি নদীতে ভাসছিল বস্তাবাঁধা লাশ
“ধারণা করা হচ্ছে মরদেহটি এক মাস আগের।”
গোপালগঞ্জ সদর উপজেলায় মধুমতি নদী থেকে বস্তাবাঁধা পঁচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার চরমানিকদাহ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সদর থানার এসআই মো. আইয়ুব হোসেন জানিয়েছেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারে নাই পুলিশ।
এসআই আইয়ুব বলেন, “সকালে মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। মরদেহটি উদ্ধারের সময় মাথা ও হাত-পায়ের কিছু অংশ পাওয়া যায়নি।”
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে মরদেহটি এক মাস আগের। বুকে বস্তা বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। বস্তা পঁচে যাওয়ায় মরদেহ ভেসে উঠেছে।”
“মরদেহ পঁচেগলে যাওয়ায় এটি পুরুষ না নারীর মরদেহ তাও বোঝার উপায় নেই।”
