১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

“অবৈধভাবে বাংলাদেশের আসার পথে বিএসএফের গুলিতে আহত হন তিনি।”

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 01:26 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর জানিয়েছে বিজিবি।

সোমবার সকালে ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা ৩৩ বিজিবির ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন জানিয়েছেন।

তিনি বলেন, “আলমগীর গত ৩০ জুলাই অবৈধ পথে তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে অবৈধভাবে বাংলাদেশের আসার পথে বিএসএফের

গুলিতে আহত হন তিনি।”

আহত আলমগীর হোসেন (৩৫) লক্ষ্মীদাড়ী গ্রামের শেখ সাঈদ উদ্দীনের ছেলে।

আহতের ভাগ্নে বেলাল হোসাইন বলেন, সীমান্তে তার মামার একটি মাছের ঘের রয়েছে। ভোরে তিনি ঘেরে খাবার দিতে গিয়েছিলেন। এ সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে আসছিল।

“বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন ডান পাশের ঘাড়ে, চোখে এবং মাথায় গুলি লেগে মামা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম আক্তার মারুফ বলেন, আলমগীরের শরীরের ডান পাশের কয়েকটি স্থানে ছররা গুলি লেগেছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।