১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনায় বিচার দাবি পিসিপির

শুক্রবার মামলা করেছেন এক হিন্দু নারী। বাদীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনায় বিচার দাবি পিসিপির
কুমিল্লার মুরাদনগর থানা

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 06:58 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণ ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বিচার দাবি করেছে পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি।

রোববার সন্তু লারমা সমর্থিত পিসিপির তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুভাষ চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। 

কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে মুরাদনগরে একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হয়। পরে ফজর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ‘আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ফজর আলীকে আসামি করে শুক্রবার মামলা করেছেন এক হিন্দু নারী। বাদীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

শনিবার ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিক, সুমন, রমজান ও বাবু নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পিসিপির বিবৃতিতে বলা হয়, “পিসিপি মনে করে, দেশে অতীতে ধর্ষণের কোনো ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ না থাকা তথা দেশে বিচারহীন সংস্কৃতির কারণে অপরাধীরা বার বার এ ধরনের ঘটনা ঘটাতে উৎসাহিত হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছে পিসিপি।” 

যারাই ভুক্তভোগী (ধর্ষিত) নারীকে মারধর করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন:

মুরাদনগরে নারীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ 

মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার আসামি ফজরসহ গ্রেপ্তার ৫

মুরাদনগরে নারীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

মুরাদনগরে ধর্ষণের অভিযোগে হিন্দু নারীর মামলা