১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বলছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 11:14 AM

Updated : 26 Aug 2026, 01:18 PM

হবিগঞ্জে চোরকে ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন তার বড় ভাই।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে শহরের দিয়ানতরাম সাহার বাড়ি ‘মহব্বত মঞ্জিলে’ এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম সাহাব উদ্দিন শাহীন জানিয়েছেন। 

নিহত জনিক দাস (১৭) ওই বাসার ভাড়াটিয়া নরধন দাসের ছেলে এবং হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার বর্ণনায় ওসি বলেন, “রাতে এক চোর মহব্বত মঞ্জিলে ঢোকে। বিষয়টি আঁচ করতে পেরে জনিক চোরকে ধরার চেষ্টা করে। এ সময় চোর তাকে ছুরিকাঘাত করে।

“তখন জনিকের চিৎকারে তার ভাই জীবন দাস এগিয়ে গেলে চোর তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জনিককে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।