১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে হাতকড়াসহ ‘ছিনিয়ে নিলেন’ সমর্থকরা

আশরাফ উদ্দিন রাজন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে হাতকড়াসহ ‘ছিনিয়ে নিলেন’ সমর্থকরা
আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 12:35 AM

Updated : 26 Aug 2026, 12:47 PM

লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের এক নেতাকে তার সমর্থকরা হাতকড়াসহ পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

শনিবার দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই নেতার নাম আশরাফ উদ্দিন রাজন। তিনি কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি।

কমলনগর থানার ওসি তোহিদুল ইসলাম বলেন, “মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে যায়। সেখানে আশরাফ উদ্দিন রাজনকে আটক করা হয়। 

“একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন পুলিশের হাত থেকে তাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়।”

সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোহাম্মদ রকিবুল হাসান বলেন, “ছিনিয়ে নেওয়ার পর স্থানীয়রা হ্যান্ডকাপটি পুলিশের কাছে হস্তান্তর করে। রাজনকে ধরতে পুলিশি অভিযান চলছে। তবে তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।”

এ ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি নিয়ে এখনো কোনো তদন্ত কমিটি করা হয়নি।”