১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে নদীর পাড়ে পড়ে ছিল ভ্যান চালকের লাশ

পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।

রাজশাহীতে নদীর পাড়ে পড়ে ছিল ভ্যান চালকের লাশ
বারনই নদীর পাড় থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 01:33 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

রাজশাহীর পবা উপজেলায় নদীর পাড় থেকে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে উপজেলার বাগসারা এলাকায় বারনই নদীর পাড়ে লাশটি পাওয়া যায় বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান। 

নিহত আলতাফ হোসেন (৪৫) বাগসারা গ্রামের বাসিন্দা। 

পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনা বলেন, রোববার ইফতারের পর রাত ৮টার দিকে ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি আলতাফ। সকালে নদীর ধারে লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। 

“আলতাফের লাশ থেকে প্রায় ১০০ গজ দূরে তার ভ্যানটি পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।” 

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা।