১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: বিমান মন্ত্রী

“মানুষের ভাগ্যোন্নয়নে সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আলোকেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 02:24 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

আগামী পাঁচ বছরে দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন করে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা হবে বলে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন।  

সোমবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরে তালুক হাঁপানিয়া খাল পুনর্খনন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আফরোজা খানম বলেন, “আমাদের দলের ইশতেহারে আছে, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। যেটা মানুষের ভাগ্যোন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।”

তিনি বলেন, “মানুষের ভাগ্যোন্নয়নে সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আলোকেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। 

“প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানিকগঞ্জের শিবালয়ের কাসাদহ খাল খনন উদ্বোধন করেছিলেন, ওই খালটির পুনর্খনন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে আশা রাখছি।

“এছাড়া জেলার অন্যান্য উপজেলায়ও খাল খনন করা হবে। আর খাল খননে কৃষি উন্নয়ন হবে এলাকার মানুষের ভাগ্যোন্নয়ন হবে।”

এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নূরেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।