১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে বজ্রপাতে বাবুর্চির মৃত্যু

“আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। এক পর্যায়ে তার মৃত্যু হয়।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:51 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বজ্রপাতে এক হোটেল শ্রমিকের প্রাণ গেছে। 

উপজেলার ফতেরপাড়া-খিলপাড়া রোড এলাকায় শনিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানিয়েছেন। 

নিহত ৫০ বছর বয়সী ওয়াজেদ আলী খান ওই উপজেলার ঘাটাইল ইউনিয়নের খিলপাড়া এলাকার সোনা খার ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন।

নিহতের পরিবারের বরাতে ঘাটাইল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রায়হান খান বলেন, “শনিবার রাতে হোটেলের কাজ শেষ করে বাড়ি ফিরছিলে ওয়াজেদ আলী।

“এ সময় আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। এক পর্যায়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।” 

ওসি বলেন, “শনিবার রাতে এক হোটেল শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।”