১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় মদ ও পণ্য জব্দ

জব্দ করা পণ্যের মধ্যে ১০৫ বোতল ভারতীয় মদ, কম্বল ও মোবাইলের ডিসপ্লে রয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 06:34 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে আলাদা অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকার ভারতীয় মদ ও পণ্য জব্দ করেছে বিজিবি।

রোববার রাতে শেরপুরের ঝিনাইগাতী এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকায় থেকে ১০৫ বোতল ভারতীয় মদ এবং হালুয়াঘাট উপজেলার চায়নামোড় ও ঝাটাপাড়া সীমান্ত থেকে সাতটি ভারতীয় কম্বল ও মোবাইলের ৩৪০টি ডিসপ্লে জব্দ করা হয়। 

জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ।