১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে জানান স্বজনরা।

মেহেরপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
প্রতীকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 07:28 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে এক দিনমজুরের প্রাণ গেছে। 

বৃহস্পতিবার বিকালে ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা জানান। 

নিহত ৫০ বছর বয়সী জারজিত হোসেন ওই ভাটপাড়া গ্রামের মো. দাউদ হোসেনের ছেলে।

ভাটপাড়া গ্রামের বাসিন্দা মো. জাহিদ হাসান বলেন, “জারজিত হোসেন সম্পর্কে আমাদের চাচা হয়। তিনি ভাটপাড়া জোলের মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। 

“এ সময় আকাশে কালো মেঘ করে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।”

জারজিতকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেন ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান। 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক মো. নাহিদ হাসান বলেন, জারজিত হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।