১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত

ওসি সোলায়মান মাহমুদ বলেন, দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে যান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 12:55 AM

Updated : 19 Sep 2026, 02:26 PM

মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরেকজন। 

শনিবার রাত ৯টার দিকে উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ জানান। 

নিহত আশিক আকন (২০) ওই এলাকার জালাল আকনের ছেলে। 

আহত রমজান ব্যাপারী (২০) একই উপজেলার ধুয়াশার বালিগ্রাম এলাকার সোহেল ব্যাপারীর ছেলে।

স্বজনরা বলেন, আশিক ও রমজান মোটরসাইকেলে করে মাদারীপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ‘চন্দ্র পরিবহনের’ বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজন ছিটকে পড়েন।

তাদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশিক আকনকে মৃত ঘোষণা করেন। রমজান ব্যাপারী হাসপাতালে ভর্তি আছেন।

ওসি সোলায়মান মাহমুদ বলেন, দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে যান। বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।