১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিনের ত্রাণ বহরে হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ

শুক্রবার জুমার নামাজ শেষে কালাই বাসস্ট্যান্ড চত্বরে কালাই আন নাজাত ফাউন্ডেশনের আয়োজনে মানবন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলা-আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জয়পুরহাটের মানুষ। 

শুক্রবার জুমার নামাজ শেষে কালাই বাসস্ট্যান্ড চত্বরে কালাই আন নাজাত ফাউন্ডেশনের আয়োজনে এ বিক্ষোভে অংশ নেন বিভিন্ন মসজিদ থেকে আসা মানুষরা। 

কালাই আহলে হাদিস জামে মসজিদ কমপ্লেক্সের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মো. সেলিম রেজার নেতৃত্বে ও কালাই আন নাজাত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তৃতা করেন- কালাই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনুর রশীদ, হারুঞ্জা জামে মসজিদের খতিব মো. শামিম হোসেন, কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিদা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলিম।

পরে একটি মিছিল শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্বাধীন ফিলিস্তিন গঠনের দাবির পাশাপাশি ইসরাইয়েল-আমেরিকা বিরোধী বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।