Published : 20 Jul 2026, 11:17 PM
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নিখোঁজ এক স্কুলছাত্রীর লাশ একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই বাড়ির এক নারীকে পিটিয়ে হত্যা করেছে।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে নয় বছরের স্কুলছাত্রী এবং পিটুনিতে নিহত নারীর লাশ উদ্ধার করা হয়েছে বলে কালিগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম জানান।
পিটুনিতে নিহত নারীর নাম সুমাইয়া (২৬) বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। সকালে স্কুলে গিয়ে সারাদিন সে আর বাড়ি ফিরেনি। খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তার পরিবার বিষয়টি থানাকে অবহিত করে।
পুলিশ গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ঝালমুড়ি বিক্রেতা আমিরুল-সুমাইয়া দম্পতির ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ওই দম্পতি শিশুটি যে স্কুলে পড়ত, তার সামনে ঝালমুড়ি বিক্রি করতেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তখন বিক্ষুব্ধ জনতা সুমাইয়াকে ব্যাপক মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য দুটি লাশ সাতক্ষীরায় পাঠানোর প্রস্তুতি চলছে।