১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা ও চার বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

সীমান্তবর্তী একটি গ্রামে অপরিচিত কিছু নারী-পুরুষ ও শিশুকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা।

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা ও চার বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ
প্রতীকী ছবি

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 07:58 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

মৌলভীবাজারের বড়লেখার কুমারসাইল সীমান্ত দিয়ে নারী পুরুষ ও শিশুসহ ১২ রোহিঙ্গা ও চার বাংলাদেশিকে ঠেলে দিয়েছে বিএসএফ। 

পরে বিজিবি তাদের আটক করে সোমবার বিকালে পুলিশের কাছে হস্তান্তর করে বলে বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান।

বড়লেখা উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, সোমবার সকাল ৯টার দিকে সীমান্তবর্তী কুমারসাইল গ্রামে কয়েকজন অপরিচিত নারী-পুরুষ ও শিশুকে উদ্দেশহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

স্থানীয়রা জানতে চাইলে বিএসএফ তাদের ভারত থেকে বাংলাদেশে পাঠিয়েছে বলে জানায় তারা। 

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা তাদের আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যান। 

পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, পুশইন করা ১২ রোহিঙ্গা ও চার বাংলাদেশি নাগরিককে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের মধ্যে ১২ রোহিঙ্গাকে কক্সবাজার ক্যাম্পে ও বাকি চারজনকে তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হবে।

আরো পড়ুন: 

খাগড়াছড়ির সীমান্তে আরও ১৩ জনকে পুশইন