১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরের ডোবা থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

পুলিশের প্রাথমিক ধারণা রাতে ভ্যান চালানোর সময় সড়কে চলাচলকারী কোনো দ্রুতগামী যানবাহনের ধাক্কায় ভ্যানসহ তিনি পানিতে পড়ে যান।

মাদারীপুরের ডোবা থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
মাদারীপুরের কালকিনিতে মহাসড়কের পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2024, 03:09 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

মাদারীপুরের কালকিনিতে মহাসড়কের পাশের ডোবা থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডুবাড়ি নামক স্থানের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি হুমায়ুন কবির। 

নিহত ৫০ বছর বয়সী হান্নান কবিরাজ জেলার ডাসার উপজেলার দক্ষিণ ধুয়াসার গ্রামের মৃত আজিজ কবিরাজের ছেলে। 

ওসি হুমায়ুন কবির বলেন, সকালে শ্রমিকরা কাজ করতে যাওয়ার সময় ডোবার মধ্যে লাশটি ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

এসময় তার সাথে থাকা ভ্যানটিও ডোবা থেকে উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে ভ্যান চালানোর সময় সড়কে চলাচলকারী কোনো দ্রুতগামী যানবাহনের ধাক্কায় ভ্যানসহ পানিতে পড়ে তিনি মারা যায় যেতে পারে। 

তবে ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা বলা যাবে বলে জানান ওসি হুমায়ুন কবীর।