১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কটিয়াদীতে মৎস্য পক্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

এর আগে ব্রহ্মপুত্র নদে পোনা ছেড়েছেন তিনি।

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 02:51 PM

Updated : 16 Sep 2026, 01:03 PM

হাওরের জেলা কিশোরগঞ্জে গিয়ে জাতীয় মৎস্য পক্ষ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার দুপুর আড়াইটর দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে তিনি এ কর্মসূচি উদ্বোধন করেন।

সরকারপ্রধান মাঠে এসে পৌঁছালে মৎস্য তাকে শুভেচ্ছা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম।

এ অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দেবেন প্রধানমন্ত্রী।

রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে এবার মৎস্য পক্ষ পালিত হচ্ছে। রোববার থেকে ৩০ অগাস্ট পর্যন্ত চলা এ কর্মসূচিতে মৎস্য সম্পদ সংরক্ষণ, পোনা অবমুক্তকরণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে নানা আয়োজন থাকছে।

মৎস্যমন্ত্রী আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক।

এদিন সকালে ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জে যান প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনা ছেড়ে সেখানে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

এরপর তিনি কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে পৌঁছান।

মৎস্য পক্ষের অনুষ্ঠান শেষে সরকারপ্রধানের আরও দুটি কর্মসূচি রয়েছে: শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি।