১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরের ‘মাদক কারবারি’ বাড়ি থেকে ৪৮৯ বোতল ভারতীয় মদ জব্দ

উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 05:37 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ‘মাদক কারবারি’র বাড়ি থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৮৯ বোতল মদ জব্দ করা হয়েছে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমড়া গ্রামের মহরম আলীর ছেলে মাজাহারুলের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন। 

ওসি আমিন বলেন, মাদকবিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন এসআই শামছুল হক ও এসআই শফিউল্লাহ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজাহারুল পালিয়ে গেলেও তার বাড়িতে চালানো তল্লাশিতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

ওসি আরও জানান, মাজাহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনের বেশি মাদক মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।