টাঙ্গাইলে ট্রাক ও বাসের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের, আহত ২০
আহতদের মধ্যে গুরুতর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বালুবাহী ট্রাক ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, জামালপুরগামী যাত্রীবাহী বাসটির সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান বলেন, আহতদের মধ্যে গুরুতর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
