১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

“কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

গাজীপুরে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 11:46 AM

Updated : 26 Aug 2026, 05:34 PM

গাজীপুরের কালীগঞ্জে হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় এক শিক্ষকের প্রাণ গেছে।

শুক্রবার সকালে টঙ্গী-ভৈরব রেলপথের নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান।

নিহত ৬৫ বছর বয়সী কমল খ্রিস্টফার রোজারিও কালীগঞ্জের নাগরী এলাকার আমরুস রোজারিওর ছেলে এবং পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।

পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি দেবাশীষও শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত ওসি জাকির হোসেন বলেন, “প্রতিদিনের মতো শুক্রবার ভোরে মর্নিং ওয়াকের করতে বাড়ি থেকে বের হন শিক্ষক কমল রোজারিও। হাঁটতে হাঁটতে তিনি নলছাটা এলাকায় রেললাইন ধরে যাচ্ছিলেন।

“এ সময় হঠাৎ একটি ট্রেন চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”