১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ওসমানী বিমানবন্দরে ফের ১ কেজি সোনা জব্দ

“স্বর্ণালংকারগুলো যাত্রীবিহীন অবস্থায় বিমানের ২৬ সি নং সিটের নিচে কালো মোড়ক দিয়ে আবৃত ছিল।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 01:51 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ফ্লাইট থেকে ফের ১ কেজির বেশি স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৪৮ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সোহানুর রহমান। 

তিনি বলেন, “স্বর্ণালংকারগুলো যাত্রীবিহীন অবস্থায় বিমানের ২৬ সি নং সিটের নিচে কালো মোড়ক দিয়ে আবৃত ছিল। যার ওজন  ১ কেজি ১৬৭ গ্রাম।” 

তিনি আরও বলেন, “সিলেটের কাস্টমস কমিশনার মো. তাসনিমুর রহমানের সার্বিক নির্দেশনায় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করেন। স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলা করা হবে “

এর আগে বুধবার বাংলাদেশের বিমানের একটি ফ্লাইট থেকে ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।