১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে সড়কে রক্তের ছোপ দেখে ঝোপের মাঝে মিলল লাশ

ঘটনাস্থলের পাশ থেকে একটি রিকশা উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 08:10 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

মানিকগঞ্জ সদরে সড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বেতিলা–মিতরা ইউনিয়নের বার্থা গ্রাম থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি ইকরাম হোসেন জানান। 

৪০-৪৫ বছর বয়সের ওই ব্যক্তি রিকশাচালক বলে ধারণা করছে পুলিশ। 

স্থানীয়দের বরাতে ওসি ইকরাম বলেন, সড়কটির পাশে রক্তের ছোপ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে ঝোপের মধ্যে লাশটি দেখতে পান তারা।

পরে খবর পেয়ে বেলা দুইটার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলের পাশ থেকে একটি রিকশা উদ্ধার করা হয়েছে। সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর মাথায় আঘাতের চিহ্নও রয়েছে।

তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। আর এ ঘটনায় মামলা করা হচ্ছে।