১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

স্কুলের সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটেছে, বলছেন স্থানীয়রা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 12:32 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

মানিকগঞ্জের সদর উপজেলায় মেলায় ঘুরতে যাওয়া এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল গ্রামে কালিগঙ্গা নদীর পাড়ে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এসএম আমানউল্লাহ জানিয়েছেন।

নিহত ১৫ বছর বয়সী রাব্বি আব্দুল্লাহ কাফাটিয়া খালপাড় এলাকার মানিক মিয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, প্রেমঘটিত কারণে রাব্বির সঙ্গে স্কুলের সিনিয়র ও জুনিয়রদের মনোমালিন্য চলছিল। এর জেরে লক্ষ্মী পূজার মেলায় রাব্বির ওপর হামলা হয়।

রাব্বিকে আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ওসি আমিনুল ইসলাম জানান।